প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৫ ০২:০২

বগুড়া প্রেসক্লাবে ‘৩৬ জুলাই’ স্মরণে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর সমাপ্তি ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়া প্রেসক্লাবে ‘৩৬ জুলাই’ স্মরণে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনীর সমাপ্তি ও পুরস্কার বিতরণ

 

‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের স্মরণে বগুড়া প্রেসক্লাব আয়োজিত পাঁচ দিনব্যাপী আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বগুড়ার সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। এছাড়াও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোকচিত্র বিভাগে প্রথম হয়েছেন শফিকুল ইসলাম শফিক (দৈনিক করতোয়া), দ্বিতীয় হয়েছেন মমিনুর রশিদ সাইন (দৈনিক বগুড়া) এবং তৃতীয় হয়েছেন কামরুজ্জামান মমিন (দৈনিক বাংলাদেশ সমাচার)।

ভিডিও প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সন্মাননা স্মারক প্রদান করা হয় নিচের সাংবাদিকদের:
মুক্তার শেখ (দৈনিক করতোয়া-অনলাইন), আল-আমিন (দৈনিক উত্তরের দর্পণ), মাজেদুর রহমান (এখন টিভি), রাজিব সেলিম (এখন টিভি), শফিকুল ইসলাম (এটিএন নিউজ), শাহজাহান আলী বাবু (সারা বাংলা নিউজ), আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা), তহমিদুর রহমান (দৈনিক কালের কণ্ঠ-অনলাইন), প্রতীক ওমর (দৈনিক মানবজমিন), মনির হোসেন (প্রত্যাশা প্রতিদিন), মামুন বারী (টিভি ক্যামেরা পার্সন), ও শাহ নেওয়াজ শাওন (দৈনিক সমকাল)।

উপরে