প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩০

বগুড়া সদর থানার বিশেষ অভিযানে ৩২ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর থানার বিশেষ অভিযানে ৩২ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী আটক
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার -২৮ ফেব্রুয়ারি- রাত ১২টা ৩০ মিনিটের দিকে সদর থানাধীন মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে পুলিশ গোপন তথ্য পায় যে, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে দুইজন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছেন।
সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ শওকত আলী -৩৮-, পিতা-মৃত তপসের আলী এবং মোছাঃ আবেদা বেগম -৩১-, স্বামী-মোঃ শওকত আলী। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন মৈদম মহিদাশ গ্রামে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপরে