প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ ০০:৩০
বগুড়ায় এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেহেরি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া দামার পাড়া এলাকায় অবস্থিত তোফাজ্জল হক দারুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এর এতিম ও শিক্ষার্থীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে।
তিনমাথা রেলগেট পিকআপ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিলন শেখ নিজ উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ সেহেরি বিতরণের আয়োজন করেন। এ সময় মাদ্রাসার এতিম ও আবাসিক শিক্ষার্থীরা সেহেরি গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনমাথা রেলগেট পিকআপ মালিক সমিতির সভাপতি রেজাউন শেখ, সাধারণ সম্পাদক সুজন প্রামানিক এবং স্বেচ্ছাসেবী ওয়াহিদুর রহমান রবিসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রমজানের এই পবিত্র মাসে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
