প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ২৩:৪৮

বগুড়ায় বিএনপি নেতা সায়েদুল এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিএনপি নেতা সায়েদুল এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
১৭ ই মার্চ (মঙ্গলবার) দুপুরে শাজাহানপুর উপজেলস্থ  বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বেতগাড়ি গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 
বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদের ব্যাক্তিগত উদ্যোগে, ওয়ার্ডের পাঁচ শতাধিক সল্প আয়ের মানুষের মাঝে সেমাই, লাচ্ছা, চিনি, পোলাও চাল সহ ঈদের পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু; বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
 
অন্যান্য মাঝে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ শিফিকুল ইসলাম শফিক; সিনিয়র সহ সভাপতি আব্দুল মোতালেব বাদল সরকার; সহ সভাপতি হাবিবুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু; যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন লাবন; সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান; যুব বিষয়ক সম্পাদক ফোরকান হোসেন; প্রচার সম্পাদক নজরুল ইসলাম; সিনিয়র সদস্য আব্দুস সোবহান জিন্না; ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মেহেদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপরে