প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ১১:৫০

সাংবাদিক সঞ্জু রায় এর পিতা বাবলু রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সঞ্জু রায় এর পিতা বাবলু রায় আর নেই
বাবাকে শেষকৃত্যের জন্য নিজ কাধে নিয়ে যাচ্ছেন শোকে কাতর সাংবাদিক সঞ্জু রায় । ছবি- চাঁদনী বাজার, বগুড়া।

দৈনিক চাঁদনী বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এর পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সকলের আপনজন বাবলু রায় (৬২) আর নেই।

তিনি গত ২৬ মার্চ রাত আনুমানিক ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সঞ্জু রায় তাঁর ফেসবুকে এক আবেগঘন পোস্টে লিখেছেন, “আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী সকলের আপনজন বাবলু রায় (৬২) আমাদের ৩ ভাইকে এতিম করে দিয়ে ২৬শে মার্চ রাত আনুমানিক ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার শেষকৃত্যানুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় বগুড়া চেলোপাড়া বেলতলা মহাশশ্মানে অনুষ্ঠিত হবে। এত পরিচিতি এত শুভাকাঙ্ক্ষী আমি তার অপারক ছেলে বগুড়া মেডিকেলে তার জন্য আইসিইউ ব্যবস্থা করতে পারিনি, পায়নি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ....!! বাঁচার জন্য ছটফট করতে করতে আমার বাবা আমাদের বুকে তার প্রাণ ত্যাগ করে বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে....!! এই শূন্যতা পূরণ করবো কি দিয়ে...!! একদম চোখের সামনে সব শেষ হয়ে গেলো....”

হিন্দু ধর্মানুসারে আজ শুক্রবার সকাল ১১টায় বগুড়া চেলোপাড়া বেলতলা মহাশশ্মানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার পরিবারের পক্ষ থেকে মরহুম বাবলু রায়ের আত্মার শান্তি কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

ওঁ শান্তি।

উপরে