প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ১৪:২৪

বগুড়ায় মতিন সরকারের শ্যালক আলাল কসাই কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মতিন সরকারের শ্যালক আলাল কসাই কুপিয়ে আহত
আহত আলাল কসাই। ছবি - সংগৃহীত।

বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকায় আলাল কসাই নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আলাল কসাই ওই এলাকার মেরু কসাইয়ের ছেলে মতিন সরকারের শ্যালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

উপরে