প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ০০:৫৩

ধুনটে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
ধুনটে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ইয়াবাসহ আটক

বগুড়ার ধুনট উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুল লতিফ (৪৫) মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের মৃত মোলা বক্স শেখের ছেলে। তিনি কুড়িগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে আটক ব্যক্তিকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপরে