প্রকাশিত : ১২ মে, ২০২৬ ০০:৪৮

বগুড়ার শিবগঞ্জে ১৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে ১৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস টাপেন্টাডলযুক্ত ট্যাবলেটসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাচইল গ্রামের মোঃ হযরত আলীর (৫৬) বসতবাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের ভেতরে রাখা একটি ট্রাংকের মধ্যে থাকা সিনথেটিক ব্যাগ থেকে Tapentadol যুক্ত “Tapal” নামীয় ১৫০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হযরত আলী মাচইল, নিশ্চিন্তপুর এলাকার ফজলাল প্রামানিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
উপরে