প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ০০:১৬

নন্দীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা দিলেন এমপি মোশাররফ

নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
নন্দীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা দিলেন এমপি মোশাররফ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া জেলা পরিষদের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন দুস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি উপকারভোগীদের এই সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার,উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,নন্দীগ্রাম সারকেলের সহকারী পুলিশ সুপার তহুরা, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা প্রোকৌশলী নুরনবী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ১০০জন উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের সহায়তা কার্যক্রম অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও প্রেরণা জোগাবে।
উপরে