প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ ০১:২০

নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা
বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক রাকিব নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনক্ষণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে নন্দীগ্রামে আসার পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।ভুক্তভোগী সাংবাদিক রাকিব অভিযোগ করে বলেন, গত ১২ জুলাই সন্ধ্যায় উপজেলার ঢাকুইর এলাকায় লাইভ স্টক কোয়ালিটি ফিড সংলগ্ন সড়কের পাশে একটি ভ্যানের ওপর বসে তিন থেকে চারজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। তিনি এ সময় তাদের মাদক সেবনে বাধা দেন। ওই ঘটনার জের ধরেই তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সহ দলীয় নেতা কর্মীরা।
উপরে