প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ০০:৫৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে বগুড়ার দুই ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে বগুড়ার দুই ক্রিকেটার

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বগুড়ার দুই উদীয়মান ক্রিকেটার। তারা হলেন শিহাব আহমেদ ও বায়জিদ বোস্তামি। দুজনই বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির শিক্ষার্থী।

বায়জিদ বোস্তামি বর্তমানে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি বগুড়ার গাবতলী উপজেলায় বসবাস করেন। অন্যদিকে, শহরের বনানী এলাকার বাসিন্দা শিহাব আহমেদ সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বর্তমানে তারা দুজনই বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের হয়ে খেলছেন। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ায় বগুড়ার ক্রিকেট অঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে।

তাদের এ সাফল্যে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির কোচ, সতীর্থ ও অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরবর্তী বাছাইপর্বেও ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উপরে