প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০

বগুড়ায় মাদক ও টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মাদক ও টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ৩৮ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দত্তবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার দত্তবাড়ি এলাকার মোজাম প্রামাণিকের ছেলে মো. নান্টু প্রামাণিক (৩০) ও তার স্ত্রী নীলা (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তবাড়ি এলাকায় নান্টু প্রামাণিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ৩৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গ্রেপ্তার নান্টু প্রামাণিক এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

উপরে