প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৫৪
ধুনটে পঁচা ডিম দিয়ে বেকারীর খাদ্য তৈরী, ম্যানেজারের জরিমানা
ধুনট, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার ধুনটে পঁচা ডিম ও নিম্নমানের সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য তৈরী করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ আগস্ট) দুপুরে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বাবু বাজার এলাকায় মন ফুডস প্রোডাক্টসে এই অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।
এসময় পঁচা ডিম ও নিম্নমানের সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য তৈরী করার অপরাধে আব্দুল বারেক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নটোর জেলার গুরুদাসপুর এলাকার ইমাম আলীর ছেলে এবং মন ফুডস প্রোডাক্টসের ম্যানেজার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই এর ফিল্ড অফিসার শাহানুর হোসেন খান সহ আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
