ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
এ সময় সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব হোসেন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা জানান, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
