প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০০:১০
বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
সভায় উপস্থিত ছিলেন মাস্টার প্ল্যান কমিটির উপদেষ্টা ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সিটি কর্পোরেশনের সচিব পপি খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
