প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ০৩:০০

শেরপুরে বানভাসিদের পাশে - এম পি হাবিব

নাজমুস সাকিব আপেল(ষ্টাফ রিপোর্টার)
শেরপুরে বানভাসিদের পাশে - এম পি হাবিব

বগুড়া-০৫ শেরপুর-ধুঁনটের মাটি ও মানুষের নেতা সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান বলেন...বন্যার্ত প্রতিটি মানুষকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোজ খবর রাখছেন, আপনাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। গতকাল বগুড়ার শেরপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নে সালফা প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিত (১০৭০) এক হাজার সওর জন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন সকল বর্ন্যাত্বদের পুর্নবাসন করা হবে,যাতে ক্ষতিগ্রস্থরা ঘুড়ে দাঁড়াতে পারে।

সেই সাথে দূর্যোগ পরবর্তী সময়ে প্রকল্পের মাধ্যেমে রাস্তা ঘাট ব্রিজ সহ সকল ক্ষতিগ্রস্থ অবকাঠামোর উন্নয়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক জনাব আহসান হাবিব আম্বিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহ-জামাল সিরাজী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক সৈয়দ শামিম ইফতেখার শামিম,খাঁনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম রানজু ও এম পি মহদ্বয়ের একান্ত সচিব জনাব মিলন প্রমুখ।

উপরে