প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ২১:০২

শেরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুভ কুন্ডু শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় শেরপুর থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রীর পিতা। বগুড়ার শেরপুরে দুবলাই উত্তরপাড়া গ্রামে এই জঘন্যতম ঘটনা ঘটেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় বিচার না পেয়ে গত বুধবার রাতে শেরপুর থানায় আতিক হাসান (২১) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর পিতা। 

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের দয়ালসারা মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুবলাই উত্তরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে আতিক হাসান গত ৩১ জুলাই রাত ১২ টার দিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষনের ঘটনা ঘটায়। পরবর্তীতে বিয়ে না করে ধর্ষক পালিয়ে বেড়ায়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার আতিকের অভিভাবকদের কাছে বিচার চাইলে তারা বিচার দেয়ার আশ্বাস দিলেও কোন ব্যবস্থা নেয়নি। এরই প্রেক্ষিতে গত বুধবার (৭আগষ্ট) রাতে ধর্ষক আতিক হাসানের বিরুদ্ধে শেরপুর থানায় ছাত্রীর পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, তদন্ত চলছে খুব তারাতারি দোষীকে আইনের আওতায় আনা হবে।

উপরে