নিয়ামতপুরের বাহাদুরপুর ইউপির বিভিন্ন কার্যক্রম উদ্বোধন ও সম্মাননা প্রদান
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত্বরের স্থায় মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।
অত্র ইউপি সচিব জাহাঙ্গীর আলম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ শামসুল আলম শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমানসহ অত্র ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উদ্বোধন কার্যক্রমের মধ্যে ছিলো ইউনিয়ন পরিষদ হল রুমে ব্রেষ্ট ফিটিংস কর্ণার, বালাতৈড় উচ্চ বিদ্যালয়ে ইমার্জেন্সি প্যাড কর্ণার, ডিজিটাল অফিস ব্যবস্থাপনা সিস্টেম, ভিজিএফ বিতরণ, ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সাউন্ড সিস্টেম বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে স্টিলের আলমার ও ফাইল কেবিনেট এবং ইউনিয়নে ১৩ ক্যাটাগরীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেষ্ট প্রদান।
এবারে ইউনিয়নের সর্বোচ্চ করদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন পালশার নূরুল ইসলাম, নিয়মিত করদাতা জোনাকীর মতিউর রহমান, শ্রেষ্ঠ কৃষক ঘোষকুড়ার শ্রী অমূল্য চন্দ্র প্রাং, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জোনাকী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) খড়িবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক) রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, যৌথ ভাবে শ্রেষ্ঠ ছাত্রী সাহাপুরের নিশরাত জাহান, ঘোষকুড়ার নাজিজ আফরোজ শান্তা, যৌথ ভাবে শ্রেষ্ঠ ক্লাব অমরসিংহপুর এএসপি সেবা সংঘ, ভালাইনঘাটির কিশোর সংঘ, শ্রেষ্ঠ মসজিদ গুজিশহর বাজার জামে মসজিদ, শ্রেষ্ঠ মন্দির আকন্দপুর দূর্গা মন্দির।
