বগুড়ায় ডেঙ্গু রোগীদের হাসপাতালের বেডে কাটাতে হচ্ছে ঈদের আনন্দ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে থাকা অনেক রোগীদের এবারে ঈদে স্বজনদের সঙ্গে ভাগাভাগি হবে না ঈদের আনন্দ। গত ঈদে যারা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে নিয়ে ঈদ আনন্দ ভাগ করে নিয়েছিল,এবারে হয়তো অনেকের ঈদে কাটাতে হবে হাসপাতালের বেডে। হাসপাতালের ভর্তি ডেঙ্গু রোগীদের স্বজনদের সাথে কথা বলে এমনটাই তথ্য মিলেছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, গত জুলাই মাসের ৪ তারিখ থেকে এ পর্যন্ত (৮ আগস্ট রাত ৮টা) ২৮৯ জন ভর্তি ছিল। বর্তমানে ৯৮ জন ভর্তি আছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলেগেছে। তবে এখন অনেকে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজন মিলন,জাহেদসহ একাধিকরা জানান, আমাদের রোগীর যে অবস্থা তাতে বাড়ি যাওয়া সম্ভব না। হাসপাতালেই ঈদ কাটবে মনে হচ্ছে। বাড়ি থেকে বাবা-মা ফোন দিয়েই যাচ্ছেন। বহু কষ্টে তাদের বুঝিয়ে ভাইকে হাসপাতালে ভর্তি রেখেছি। অপর এক রোগীর স্বজন তিনি বলেন, এবার কোরবানি ঈদের প্রস্তুতি আমাদের মরে গেছে। বাড়ি যাব তো দূরের কথা, ওর প্রাণ নিয়েই আমরা ভয়ে আছি। ডেঙ্গু রোগী গ্রামে গেলে সেখানে এডিস মশা যদি সেই রোগীকে কামড় দিয়ে সুস্থদের কামড় দেয়, তাহলে ডেঙ্গুর সংক্রমণ বাড়বে। এছাড়া গ্রামে গেলে চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যঘাত সৃষ্টি হবে। ডেঙ্গু রোগীকে বিশ্রাম নেয়া প্রয়োজন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ জানান, ২৮৯ জন ভর্তি ছিল। বর্তমানে ৯৮ জন ভর্তি আছে। কমতেও পারে বাড়তেও পারে। চিকিৎসা নিয়ে ভাল হয়ে প্রতিদিনই চলে যাচ্ছে অনেকে। তবে কোন রোগীর সে রকম সিরিয়াস নেই। এখানে ১৩ জন সদস্য নিয়ে এক্সপার্ট টিম গঠন করা হয়েছে। ঔষধের কোন ঘাটতি নেই। ঢাকার সাথে আমাদের সার্বক্ষনিত যোগাযোগ রয়েছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি রোগীদের ভাল করে তোলার জন্য। অপর এক প্রসঙ্গে তিনি বলেন, সত্যি ঈদে পরিবারের কাছে না থাকাটা কষ্টের, তবুও জীবনকে বাঁচাতে হলে সংগ্রাম করতেই হবে। আগে জীবনকে বাঁচাতে হবে।
