প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ২২:১৬

প্যানেল মেয়র খোকনের উদ্যোগে শুদ্ধি অভিযানে যোগদিলেন এম পি হাবিব

নাজমুস সাকিব আপেল(ষ্টাফ রিপোর্টার)
প্যানেল মেয়র খোকনের উদ্যোগে শুদ্ধি অভিযানে যোগদিলেন এম পি হাবিব

আজ বৃহৃস্পতিবার শেরপুর পৌরসভার স্হানীয় বাসষ্ট্যান্ড এলাকায় প্যানেল মেয়র জনাব নাজমুল আলম খোকন এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছনতা ও শুদ্ধি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যোগ দিয়ে স্হানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব হাবিবর রহমান শুদ্ধি অভিযানের উদ্ভোধন করেন। অভিযান শেষ ''চাদনী বাজার'' এর মাধ্যোমে শেরপুর পৌর বাশীর উদ্দেশ্যে তিনি বলেন ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন ও সতেতন থাকার কোন বিকল্প নেই, তাই সকলের বসত বাড়ী ও কর্মস্হলের আশ পাশের ঝোপ ঝার,ময়লা আবর্জনা মুক্ত রাখতে পৌরবাশীর প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন যদিও শেরপুর-ধুনটে এখন পর্যন্ত কোথাও ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নী তারপরও সাবাইকে তিনি সচেতন থাকার পরামর্শ দেন।

এসময় সাংসদ মহোদ্বেয় সাথে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা- শেখ লিয়াকত আলী, অফিসার ইনচার্জ- জনাব হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান- জনাব শাহ-জামাল সিরাজী, পৌর কমিশনার ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক- জনাব বদরুল ইসলাম পোদ্দার ববি ও উপজেলা আঃ লীগের সাংগঠনিক সম্পাদক- সৈয়দ শামিম ইফ্তেখার শামিম।

উপরে