শেরপুর পৌর সেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি-ভিপি সাজেদুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক-মোঃজুলফিকার রহমান শান্ত দ্বয়ের যৌথ স্বাক্ষরে শেরপুর পৌর আওয়ামী সেচ্চাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গত শনিবার অনুমোদন দিয়েছে।শেরপুর পৌর কমিটিতে রেজভী তালুকদার সাগর'কে সভাপতি ও শুভ ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়েছে এছাও কমিটিতে শেরপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ০৬ জন সহ-সভাপতি, ০৬ জন যুগ্ন-সাঃসম্পাদক,০৫ জন সাংগঠনিক সম্পাদক ও ১৭ জন সম্পাদক সহ ১৪ জন কে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
নব-গঠিত কমিটির সাধারন সম্পাদক শুভ ইমরান ''চাদনী বাজার''কে বলেন পূর্ণাঙ্গ রুপ পেয়ে শেরপুর পৌর সেচ্ছাসেবকলীগ কমিটি দলকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে, সেই সাথে নব উদ্যমে আমরা সবাই এক সাথে কাজ করবো। তিনি আরো বলেন,বিশেষ করে আগামী বছরের শেষের দিকে শেরপুর পৌর নির্বাচনে দলের বিজয়ের ধারাকে অব্যাহত রাখতে যথাযথ ভূমিকা পালনে সচেষ্ট থাকবে শেরপুর পৌর সেচ্ছাসেবকলীগ ।
