প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০৫

ডোমার হরিণচড়ায় অগ্নিকান্ডে ১৮টি বাড়ী ভস্মিভূত

সত্যেন্দ্র নাথ রায় , ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
ডোমার হরিণচড়ায় অগ্নিকান্ডে ১৮টি বাড়ী ভস্মিভূত

ডোমার হরিণচড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি বাড়ী ভস্মিভূত হয়েছে। রবিবার রাত আনুমানিক ২টা হতে ২.৩০টার মধে ডোমার হরিণচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম হরিণচড়া চাকধাপাড়ায় ১৮টি বাড়ী আগুনে ভস্মিভূত হয় । এতে ২টি গরু , ৫টি ছাগল , জমির দলিল , টাকা পয়সা , সোনা দানা , সাইকেল আগুনে পুড়ে গেছে। প্রতক্ষদর্শী সুশীল রায় বলেন , আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারিনা তবে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজিজুল ইসলাম বলেন , আমি আগুন লাগার বিষয়টি শুনেছি এবং আমি সেখানে গিয়েছি। গতরাত ২টা হতে ২.৩০টার মধ্যে এ অগ্নিকান্ড ঘটেছে । এতে আনুমানিক ২৫ হতে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ডোমার ও নীলফামারী ফায়ার সাভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের লোকজন হতাশায় দিক কাটাচ্ছে। 

উপরে