প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫২

বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

বগুড়া শহরের চেলোপাড়ায় রিজিয়া এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বসুন্ধরা সিমেন্ট এর হালখাতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট এর নর্থ উইং এজিএম আশিক আহম্মেদ। 

প্রধান অতিথির বক্তব্যে আশিক আহম্মেদ বলেন, বসুন্ধরা সিমেন্ট কোম্পানী কর্তৃপক্ষের লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ করা। তাই কোম্পাণী সঠিক মূল্যে পরিবেশ বান্ধব, মজবুদ সিমেন্ট তৈরী করেছে। খুচরা ব্যবসায়িরা সিমেন্ট বিক্রি করে ভাল আয় করছে। বসুন্ধরা সিমেন্ট সুনাম কুঁড়িয়েছে। এখন দেশের মেট্রো রেল, পদ্মা সেতু, বড়বড় ভবনসহ অসংখ্য স্থাপনা নির্মাণ হচ্ছে বসুন্ধরা সিমেন্টে। যা দেশ ও দশের কল্যাণে ভূমিকা রেখে যাবে। 

এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়ার রিজিয়া এন্টারপ্রাইজের প্রো: মো: তৌফিকুল আলম। সভাপতিত্ব করেন অহিদুল আলম। বসুন্ধরা সিমেন্টের বগুড়া এরিয়া ম্যানেজার সোহেল রানা সরকার, বগুড়া সদরের এক্সিকিউটিভ মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ১০০ জন খুচরা বিক্রেতাসহ প্রকৌশলী, ঠিকাদার ও বিভিন্ন ব্যবসায়িবৃন্দ উপস্থিত ছিলেন। হালখাতার অনুষ্ঠান শেষে খুচরা বিক্রেতাদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

উপরে