কাউনিয়ায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
উৎসব মূখোর পরিবেশে রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ বালক গ্রুপের গত রবিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ৪টি দল অংশ গ্রহন করে। প্রথম খেলায় কুর্শা ইউপি দল টেপামধুপুর ইউপি দলকে ১-০ গোলে এবং দ্বিতীয় খেলায় বালাপাড়া ইউপি দল সারাই ইউপি দলকে ১-০ গোলে পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম শফি, আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলদার আলী, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রধান শিক্ষক আইযুব আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ। প্রথম দিনে ফুটবল প্রেমী শতশত দর্শক খেলা উপভোগ করেন।
