প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৯:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়েপড়া শিক্ষার্থী রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন

-এমপি হাবিবর রহমান
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়েপড়া শিক্ষার্থী 
রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন
বগুড়ার ধুনটের রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঝড়েপড়া শিক্ষার্থী রোধ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীদের উপ-বৃত্তি সহ দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন অনুদান প্রদান করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠানো উন্নয়ন সহ শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। তাই কোন শিক্ষার্থী যাতে অকালে ঝড়ে পড়তে না পারে এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। 

মঙ্গলবার দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, গোলাম সোবাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক শাহীন আলম, চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন আজিজ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম জাকারিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাবিবর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্্রাট হোসেন প্রমূখ। 

 

উপরে