বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচে কেউ কাউকে হারাতে পারলো না
বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করা ও মহান বিজয় দিবস উপলক্ষে মৈত্রী জমকালো প্রীতি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে এ মৈত্রী ফুটবল ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে এ টুর্নামেন্টে বাংলাদেশ বিজিবির জোয়ানরা এবং ভারতের বিএসএফ জোয়ানরা অংশ নেন। খেলা দেখতে হাজার হাজার দর্শক আসেন স্টেডিয়ামের গ্যালারিতে। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। শেষে দুই দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। এসময় বাংলাদেশ বিজিবির পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার শ্রী অজয় সিং, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভিন গাজী ও জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
