নন্দীগ্রামে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে বগুড়ার নন্দীগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, কুন্দারহাট হাইওয়ে থানা, জাতীয় পার্টি, বিএনপি, যুবলীগ, জাতীয় যুব সংহতি, ছাত্রলীগ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব, ফায়ার স্টেশন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মুকুল মিঞা, থানার ওসি মো. আনোয়ার হোসেন, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সংবর্ধনা সভা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
