তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে বগুড়া ফ্রেন্ডস ক্লাব জয়ী
দুপচাঁচিয়ার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ডিসেম্বর সোমবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের পরিচালনায় এ খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সদস্য তছলিম উদ্দিন আকন্দ, আ’লীগ নেতা এম.কে.এইচ তরফদার খোকন, প্রাক্তন শিক্ষক সেরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর সাবু প্রাং প্রমুখ। দ্বিতীয় এ সেমি ফাইনাল খেলায় বগুড়া উপশহর মধ্যপাড়া ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে দুপচাঁচিয়ার নলঘড়িয়া শেখ রাসেল স্মৃতি সংসদকে হারিয়ে জয়ী হয়। খেলা পরিচালনা করেন রাকিব কবির। তাকে সহযোগিতা করেন রাকিব হোসেন ও আনারুল কবির। এসময় সমিতির সদস্যগণ সহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
