প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৩ ২৩:১২

মাঝিহট্টে পানি নিস্কাশনে বাধা! পাকা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি, মানুষের চরম দুর্ভোগ

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
মাঝিহট্টে পানি নিস্কাশনে বাধা! পাকা রাস্তায়
 জলাবদ্ধতার সৃষ্টি, মানুষের চরম দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির দামগাড়া গ্রামে পানি নিস্কাশনে বাধা পাকা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি মানুষের চরম দুর্ভোগ। জানা যায়, মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামে পাকা রাস্তার দুই পাশে স্থানীয়রা একে অপরের প্রতি হিংসার বশিভুত হয়ে পানি নিস্কাশনের ড্রেন ময়লা আর্বজনা ও মাটি দিয়ে বন্ধ করেছে। যার ফলে  একটু বৃষ্টি হলেই পাকা রাস্তার উপর ময়লা আর্বজনা জনিত দূরগন্ধকর দুষিত পানি জমাট বেধে থাকে। এতে করে ওই রাস্তা দিয়ে চলাচল রত স্কুলগামী শিশু ও মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া মানুষের চরম দুর্ভোগ পহাতে হচ্ছে। এ ব্যাপারে ১ এপ্রিল (শনিবার) মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা জানান, দামগাড়া গ্রামের লোকজন একে অপরের প্রতি হিংসার বশিভুত হয়ে ড্রেন বন্ধ করেছে বিষয়টি শুনেছি। তিনি আরোও জানান মানুষ সহনাভুতি না দেখালে আমার করার কিছু নেই। পাকা রাস্তার পানি নিস্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে