প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:৫১

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খবর বিজ্ঞপ্তিঃ
রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ছবি- বিজ্ঞপ্তির

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনবিহীন বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মুন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসন–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে সহযোগিতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ–এর সদস্যরা।

বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে মাননিয়ন্ত্রণবিহীন ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপরে