প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:০১
সাদুল্লাপুরে নবনির্বাচিত এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাদুল্লাপুর, গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। তিনি বলেন, দুই উপজেলার মধ্যে সমতা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে চান। পাশাপাশি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হকসহ অন্যান্যরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
