প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ ০০:৪৭

গাইবান্ধায় জমি-জমার বিরোধে ৩৮ মাস আগে মৃত ছোট বোনের কবর উত্তোলন ও পুনঃদাফন

গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধায় জমি-জমার বিরোধে ৩৮ মাস আগে মৃত ছোট বোনের কবর উত্তোলন ও পুনঃদাফন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড বাঁশকাটা গ্রামে জমি-জমার পূর্ববিরোধের জেরে প্রায় ৩৮ মাস আগে মৃত ছোট বোন জোবে বেগমের (৬০) কবর উত্তোলন করে অন্য স্থানে পুনঃদাফন করা হয়েছে। ঘটনাটি ৮ মার্চ রবিবার সকালে ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই মমতাজ মিয়া ও ছোট বোনের স্বামী তারা মিয়ার মধ্যে জমি-বাটোয়ারাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছোট বোনের মৃত্যুর পর তাঁর কবর বড় ভাই মমতাজ মিয়ার জমিতে স্থাপন করা হয়। তবে পারিবারিক কোন্দলের ফলে ভাবী কোহিনুর বেগম কবর পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ শুরু করেন। চাপের প্রেক্ষিতে স্বামী তারা মিয়া ৮ মার্চ প্রায় ৩৮ মাসের পুরনো কবর খুঁড়ে মরদেহটি অন্য স্থানে কবরস্থ করেন।

স্থানীয় সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর মাহামুদুল হক বিষয়টি অমানবিক, বেদনাদায়ক ও দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাবাসীর মধ্যে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উপরে