প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:২৫
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদপাড়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে। গত শুক্রবার রাতেই উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা গেছে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের শিকার ছাত্রীর মা জরিনা বেগম জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায়। স্বামী রঞ্জু মিয়া বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিল। এই সুযোগে প্রতিবেশী আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তাকে তার বাড়িতে এনে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ীতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বললে বিষয়টি
প্রকাশ পায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে আটক করে পুলিশে দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের
হয়েছে। গতকাল শনিবার তাকে আদালতে সোর্পদ করাা হয়েছে।
