প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ০১:৪০

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু কন্যা হাবীবার

আদমদীঘি, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু কন্যা হাবীবার
হাবিবা খাতুন (৪)। ছবি- সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু কন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলার চাঁপাপুর টু কুন্দগ্রাম আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর কন্যা। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার বেলা ১১ টায় শিশু কন্যা হাবীবা খাতুন তার দাদী ও বাবার সাথে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নেরর আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (যাহার নং- ঢাকা মেট্টো-ট-১২-৪৩৫৫) ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবীবাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করে থানায় সোপর্দ করে। 
ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানায়, কোন বাদি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

 

উপরে