প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ ২০:৫২
বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
ষ্টাফ রিপোর্টার
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে শহরের ২০ নং ওয়ার্ডের নারুলী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগটি স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুর রহমান সানজাদ, সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মোহন্ত ও অমিত কুমার, প্রচার সম্পাদক জামিউল ইসলাম, দপ্তর সম্পাদক ফারহান সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শহর শাখার সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব রাফিউল আলামিন, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে সক্রিয় রয়েছেন এবং সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রচারণা প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার সন্তান। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আপামর জনসাধারণ জেলার ৭টি সংসদীয় আসনেই বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় এই বগুড়া সুদীর্ঘ বছর শুধুমাত্র বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে উন্নয়ন বঞ্চিত ছিল। বিএনপি ছাড়া যে বগুড়ার উন্নয়ন হবে না এটি বগুড়ার সাধারণ মানুষ খুব ভালোভাবেই জানেন। তাই বগুড়ার উন্নয়নের স্বার্থে আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা কে বিপুল ভোটে জয়ী করতে হবে। বগুড়ার মানুষ ধানের শীষ কে ভালবাসলেও তারা সকলের দ্বারে দ্বারে গিয়ে আবারো ভোট প্রার্থনা করছেন। ছাত্রদলের প্রতিটি ইউনিট এলাকাভিত্তিক প্রচারণা কার্যক্রম চালাচ্ছে যা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে অত্যন্ত প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন। সারা দেশের মাঝে সর্বকনিষ্ঠ প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে গাবতলী- শাজাহানপুর আসনে বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করতেও পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
