প্রকাশিত : ১২ মে, ২০২৬ ০০:৫০

গোবিন্দগঞ্জে মাকে থেরাপি দিতে এসে ধর্ষণের শিকার তরুণী, ম্যানেজার গ্রেফতার

গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
গোবিন্দগঞ্জে মাকে থেরাপি দিতে এসে ধর্ষণের শিকার তরুণী,  ম্যানেজার গ্রেফতার
 গাইবান্ধার গোবিন্দগঞ্জে মায়ের চিকিৎসার জন্য এসে এক তরুণীকে (১৮) শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনায় ওই ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার  আসাদুল ইসলাম আসাদ নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আসাদ কে গ্রেফতার করেছে। অভিযুক্ত ম্যানেজার  আসাদুজ্জামান আসাদুল উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মামলার সূত্রে জানা গেছে জানা গেছে গোবিন্দগঞ্জ শহরের হীরক পাড়ার  সাদিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার গত রোববার  দুপুর ১টার দিকে একই উপজেলার  রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিঙ্গা গ্রামের এক পরিবারের মেয়ে দুপুরে তার অসুস্থ মাকে থেরাপি দেওয়ার জন্য ওই ক্লিনিকে নিয়ে আসেন। থেরাপি চলাকালীন সুযোগ বুঝে ক্লিনিকের ম্যানেজার আসাদুজ্জামান আসাদুল ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ও শ্লীলতাহানি করে।  বিষয়টি জানাজানি হলে  ম্যানেজার  কৌশলে পালিয়ে যায়।
 
 রাতে ভুক্তভোগীর পরিবার পক্ষ থেকে থানা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে। গোবিন্দগঞ্জ থানার এস আই শিবলি কায়েস জানান, গ্রেফতার আসাদুজ্জামান আসাদ সহ গত রবিবার বিকেলে চাকু ধরে ধর্ষণ চেষ্টা অভিযোগে দায়ের হওয়া মামলায় আটক যুবক রোমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।  
 
উপরে