প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ১৬:৪১

পাট খেতে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

জালাল উদ্দীন, রংপুর
পাট খেতে ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
রংপুর নগরীর মাহিগঞ্জ কলাবাড়িতে পাট খেতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কলাবাড়ী এলাকার মৃত ইউনুছ মিয়ার পুত্র বদিয়ার জামান @ মোঃ জামান মিয়াকে (৬০) গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানান, গত সোমবার রাতে মাহিগঞ্জ থানার ২৯ নং ওয়ার্ডস্থ কলাবাড়ী এলাকায় আসামী পাট ক্ষেতে ভিকটিমকে কৌশলে নিয়ে গিয়ে তার পরিধেয় প্যান্ট ও জামা খুলে ধর্ষণের চেষ্টা করাকালে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হওয়ায় আসামী দৌড়ে পালিয়ে যায়। পরে বাদীর এজাহারের প্রেক্ষিতে মাহিগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে তৎপর হয়। পুলিশি তৎপরতা দেখে আসামী অন্য এলাকায় পালিয়ে যায়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্তপূর্বক মাহিগঞ্জ থানা উক্ত আসামিকে আজ মঙ্গলবার ভোর রাতে রংপুরের মিঠাপুকুর থানার রাধাবল্লভপুর এলাকা হতে গ্রেফতার করে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, গ্রেফতার বদিউজ্জামানকে বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপরে