প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ১১:৩৬

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
সিংড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় বর্ষার নতুন পানি আসার সাথে সাথেই সক্রিয় হয়ে উঠেছে অসাধু মৎস্য শিকারী। মা মাছ ও পোনা মাছ রক্ষায় এবং চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার্থে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।

 
​আজ (০৪ জুন) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 
​অভিযানে প্রায় অর্ধশতাধিক অ বৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ। 
 
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে নদ- নদী, খাল বিলে অবৈধ মৎস্য শিকারীরা চায়না জাল দিয়ে ছোট ও মা মাছ মারছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে মা মাছ ও পোনা মাছ রক্ষায় এবং জীববৈচিত্র্য রক্ষার্থে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে। 
উপরে