প্রকাশিত : ৬ জুন, ২০২৬ ০০:০৪

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং শিক্ষক গ্রেপ্তার

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক শামিম রেজা লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (তারিখ) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শামিম রেজা লিপ্টন পৌর এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক এবং রেহাইচর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর স্বজনদের অভিযোগ, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ওই ছাত্রী কোচিং সেন্টারে গেলে শিক্ষক শামিম রেজা লিপ্টন তার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বুধবার বিকেলে আবারও কোচিং সেন্টারে যান ওই ছাত্রী। এ সময় অভিযুক্ত শিক্ষক পুনরায় শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে তাকে মারধর করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম রেজা লিপ্টনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে কিছুটা মারধর করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক কলেজছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

উপরে