প্রকাশিত : ৭ জুন, ২০২৬ ০০:২৬

সিংড়ায় শিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির

সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
সিংড়ায় শিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির

নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

 
শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা শিবিরের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদ হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুজাহিদ ফয়সাল।
 
আরো বক্তব্য দেন, শিবিরের নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড: জিয়াউল হক, যুব বিভাগের নাটোর শহর সভাপতি আ: রহমান, সাবেক জেলা শিবিরের সভাপতি কুতুবুল আলম প্রমুখ।
উপরে