প্রকাশিত : ৭ জুন, ২০২৬ ০০:৩৮
বিরামপুরে বাস চাপায় নারী নিহত
বিরামপুর, দিনাজপুর সংবাদদাতাঃ
দিনাজপুরের বিরামপুর মির্জাপুর মোড় এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সিএনজি’র যাত্রী মউলুদা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মাহবুব আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৬ জুন) দুপুরে বিরামপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হিলি যাওয়ার পথে মহাসড়কের মির্জাপুর এলাকায় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত মউলুদাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহতের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।
