প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ ০১:৩১
মাদ্রাসা শিক্ষার্থীকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে বৃদ্ধ আটক
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া (১০) বছরের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানান, গত ২৮শে জুন মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায় সাজ্জাদ হোসেন। পরে ওই শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দেয় এবং কাউকে বললে হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বললে জানাজানি হয় এবং এক পর্যায়ে আজ অভিযুক্তকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে,মামলা হলে অভিযুক্তকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।