প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ০০:৫৫

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে  জরিমানা

রাজশাহী  জেলা প্রশাসন ও রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের  সমন্বয়ে মঙ্গলবার (১৪ জুলাই)  রাজশাহী উপশহর  এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উক্ত আদালতে টেস্টি ট্রিটকে বৈধ পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত  পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপশহর রস মেলাকেও একই কারণে  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাফর আহাম্মদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মেহেদী হাসান।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপরে