প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০১:০৩
সলঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আরোহীর
সলঙ্গা সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সলঙ্গা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের চরবেড়া বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি উল্লাপাড়া উপজেলার শলী এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুস সালাম। পরে তিনি মারা যান। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সলঙ্গা থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
