প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০১:১১

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগ, ক্ষতি ৩ লাখ টাকা

ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা
ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগ, ক্ষতি ৩ লাখ টাকা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামে তিন কৃষকের বেগুনখেতে আগাছানাশক প্রয়োগ করে গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ৪২ শতক জমির বেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দাবি, এতে তাঁদের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, মামুনুর রশিদ, আমজাদ হোসেন এবং জুলেখা বেগমের বেগুনখেতের গাছ লেতিয়ে পড়েছে। পূর্বশত্রুতার জেরে কে বা কারা রাতের আঁধারে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।

কৃষকদের তথ্যমতে, মামুনুর রশিদের ১২ শতক, আমজাদ হোসেনের ২০ শতক ও আবু হেনার ১০ শতক জমির বেগুনগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষক আমজাদ হোসেন বলেন, তাঁর খেতে বেগুন ধরতে শুরু করেছিল। সকালে গাছ লেতিয়ে পড়া দেখে বিষ প্রয়োগের সন্দেহ হয়। পরে জমিতে পানি ছিটিয়েও গাছ রক্ষা করা যায়নি।

উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ দত্ত বলেন, ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে সহায়তার বিষয়েও তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে