প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৬ ০১:১৪

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি বিনষ্ট, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারী সংবাদদাতাঃ
ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি বিনষ্ট, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ি বাজারে বিক্রির জন্য রাখা ১৬০ কেজি পচা চিংড়ি মাছ জব্দের পর বিনষ্টের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় একটি মিনি পেট্রোল পাম্প এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে শুটিবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিক্রির জন্য রাখা ১৬০ কেজি চিংড়ি মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মাছগুলো মানুষের খাওয়ার অনুপযোগী হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সেগুলো বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। এসব মাছের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। দীর্ঘদিন ধরে মাছগুলো চট্টগ্রাম থেকে আনা হয়েছিল বলে অভিযান সূত্রে জানা গেছে। পচা মাছ বাজারজাত করা হলে তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারত।

এদিকে, অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় রাজু মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুটিবাড়ি ইউনিয়ন পরিষদ মার্কেটের মনি হার্ডওয়্যার স্টোরের পাইপ সড়কে রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপরে