প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬ ০০:৩৩
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। এ দাবিতে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব দেন। সভা শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি জানান।
এদিকে মালিক পক্ষের প্রতিনিধিরা এখনো কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভা শেষে ব্রিফিংয়ে জানান, মালিক পক্ষকে লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
মালিক পক্ষের প্রস্তাব পাওয়ার পর উভয় পক্ষের দাবি ও প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
