কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকালে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, হাসানুজ্জামা পলাশ, আলহাজ্ব আকরাম হোসেন, সারোয়ার, রফিকুল ইসলাম, মাজেদুর রহমান জুয়েল, লিটন শেখ বাঘা, ফারুকে আজম, শফিকুল ইসলাম শফিক, মোস্তফা হানিফ সোহাগ, আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার গোর্কি, রেজাউল করিম, শাহাদত হোসেন সোহাগ, আরিফুর রহমান মজনু, ছাত্র নেতা দারুন, রব্বানী, সাদ্দাম, মহিলা দলনেত্রী, শায়লা ইসলাম মুক্তা, নয়নতারা, রেহেনা আক্তার রুনু প্রমুখ।