বগুড়ায় ইউনিক পাবলিক স্কুলে আন্তঃশ্রেণী ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ইউনিক পাবলিক স্কুলের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ তনছের আলী প্রামানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ মুশফিকুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, দৈনিক করতোয়া’র বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীই আগামী দিনে এ দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে এবং সরকারি-বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সততার সহিত কাজ করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী প্রধান, মনোয়ার হোসেন সাজু, সহকারি শিক্ষক ইশরাত জাহান তালুকদার, ফাতেমা উম্মে মাহবুবা, বিথি রায়, বিন্দু, নাজির ও শামীম রেজা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক সাঈদ যুবায়ের পিনু।