রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ পরিবারের সাথে রংপুরের বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা পরিবারের কনিষ্ট সন্তান আক্তারুল হক ভরসা যুক্ত হচ্ছেন বলে নানা জলপনা কল্পনা শুরু হয়েছে উপজেলা জুরে। হাটে ঘাটে মাঠে চায়ের টেবিলে এখন একটাই আলোচনা আওয়ামী পরিবারে যুক্ত হচ্ছেন ভরসা পরিবারের কনিষ্ঠ সন্তান।
একটি সুত্রে জানাগেছে আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট শিল্পপতি আক্তারুল হক ভরসা গত রবিবার ঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্ত্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগ পরিবারে যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করেছেন। তখন থেকেই কাউনিয়া উপজেলায় টক অব দি টাউনে পরিনত হয়েছে আক্তারুল হক ভরসা। সকলের মুখে বর্তমানে একই কথা আওয়ামীলীগে নতুন করে যুক্ত হচ্ছেন বিড়ি শিল্প নগরি হারাগাছের ভরসা পরিবারের কনিষ্ঠ সন্তান আক্তারুল। বিশিষ্ট শিল্পপতি আক্তারুল হক ভরসা ১৯৯৪ সালে এসএসসি, ১৯৯৬ সালে এইচএসসি এবং ষ্টাম্পর্ফোড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করে বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগ পরিবারে যুক্ত হচ্ছেন।